শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৮:২২ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশখালীতে ছুরিকাঘাতে ভাইয়ের হাতে ভাই খুন

মহেশখালী প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী উপজেলায় জমি বিরোধের জেরে ছুরিকাঘাতে একজনকে হত্যার অভিযোগে তার তিন ভাইকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। নিহতের নাম শাহরিয়ার মাহমুদ শামশুদ্দিন ওরফে শামু (২০)।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯ টায় মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- শাহরিয়ার মাহমুদের ভাই মহিউদ্দিন সাগর, মঈনউদ্দিন মামুন ও জিয়া উদ্দিন খোকা।

সকালে শামুর সঙ্গে তার ভাইদের কথা কাটাকাটির এক পর্যায়ে শামুর উপর অন্য ভাইয়েরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসময়, ভাইদের ছুরিকাঘাতে শামু আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার পরিদর্শক প্রভাষ চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শামু মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদার পাড়ার নুরু সামাদের ছেলে। সম্পাদনা : আলআমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়