শিরোনাম
◈ কৌশল আর সংগঠনে ভর করে বিজেপির সাফল্য: আলোচনায় ৬ নেতা ◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্ব শত্রুতার জের ধরে কালকিনিতে হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে লুটের অভিযোগ

এইচ এম মিলন, মাদারীপুর প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে এমদাত খাঁ (৫৫) নামে এক ব্যবসায়ীর মুদির দোকানে ও তার বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ। এসময় হামলাকারীরা দোকানের মালামাল লুট করে নিয়ে যায়।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার থানার বালীগ্রাম এলাকার আটিপাড়া গ্রামের ব্যবসায়ী এমদাত খাঁর সঙ্গে একই এলাকার বিল্লাল জমাদ্দারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। এর জের ধরে বিল্লাল জমাদ্দারের নেতৃত্বে মিরু জমাদ্দার ও নুর হোসেনসহ বেশ কয়েকজন মিলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে প্রথম এমদাত খাঁর মুদির দোকানে ভাংচুর চালিয়ে লুটপাট করে।

এরপর তার বসত বাড়িতে হামলা চালায় তারা। এসময় হামলাকারীরা এমদাত খাঁর দোকান থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এমদাত খাঁ বাদী হয়ে উপজেলার ডাসার থানায় একটি মামলা দায়ের করেন।এ বিষয় জানতে চাইলে বিল্লাল জমাদ্দার এ ঘটনা অস্বীকার করেন।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি (তদন্ত) মো : নাসিরউদ্দিন বলেন, এ হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে আসামিদের গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চলছে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়