শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:২৫ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত চিপস খাওয়ার অভ্যাস বাড়াচ্ছে ক্যান্সারের ঝুঁকি

নিউজ ডেস্ক : চিপস খাওয়ার অভ্যাস অনেকের মধ্যে গড়ে উঠেছে। সকালে ঘুম থেকে উঠে, দুপুর বা রাতে, বিকেলে চায়ের সঙ্গে। যখন তখন কোল্ড ড্রিঙ্কস-এর সঙ্গে পটেটো চিপস। আরটিভি

যখন মন চাইল, কাছের কোনো দোকান থেকে কিনে খেয়ে নেন অনেকে। অনেকে ক্ষুধা নিবারণের জন্য খান না, ভাল লাগে তাই চিপস খেতে পছন্দ করেন। বেড়াতে গেলে সঙ্গে রাখেন চিপসের প্যাকেট।

বচ্চাদের মধ্যে স্বাদের পটেটো চিপস খাওয়ার ঝোক অনেক বেশি। কেউ কেউ আবার যখন তখন বাচ্চার হাতে ধরিয়ে দেন চিপসের প্যাকেট। চিপসের মধ্যে রয়েছে এমন এক ধরনের রাসায়নিক উপাদান রয়েছে যা ক্যান্সার রোগের কারণ হতে পারে!

সুইডিস ন্যাশনাল ফুড অথোরিটির একটি গবেষণায় দেখা গেছে, এক্রাইলামাইড বা এক্রিলামাইড প্রাকৃতিকভাবে সংগঠিত এমন এক প্রকার রাসায়নিক যৌগ যা উচ্চক্ষম শর্করা বহনকারী শস্য বা সবজিতে থাকে এবং উচ্চতাপ মাত্রায় উত্তপ্ত হলে সেই যৌগ গঠনে সক্ষম হয়। মানুষের আয়ু কমানোর জন্য এই রাসায়নিক যৌগটির যেমন বিশেষ ভুমিকা রয়েছে তেমনি এটি ক্যান্সারের কোষকে দ্রুত বাড়তে সাহায্য করে।

আলু এক রকম উচ্চ শ্বেতসার সমৃদ্ধ সবজি। এই আলুর অতি পাতলা করে কাটা টুকরো অতিরিক্ত লবণ মাখিয়ে ডুবো তেলে অনেকক্ষণ ধরে ভাজার পর তা সংরক্ষণ করতে উচ্চতাপমাত্রা ব্যবহার করা হয়। খাদ্যগুণ অনেকাংশেই নষ্ট হয়ে যায়। এই পদ্ধতিতে প্যাকেটজাত আলুর চিপসে এক্রাইলামাইড জাতীয় ক্ষতিকারক রাসায়নিক যৌগ উৎপাদিত হয়। এই রাসায়নিক যৌগের মাধ্যমে ক্যান্সার সৃষ্টি হতে পারে।

পুষ্টিবিদদের মতে, ঘরে তৈরি আলু ভাজা খাওয়া যেতে পারে। তবে কোনও কিছু মাত্রাতিরিক্ত না খাওয়াই ভাল। অনুলিখন: জেবা আফরোজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়