শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে জেএসসির ৭ হাজার ৮৬৫টি খাতার ফলাফল চ্যালেঞ্জ

মুসবা তিন্নি : জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল চ্যালেঞ্জ করেছে শিক্ষার্থীরা। তবে গত বছরের চেয়ে এবছর রাজশাহী বোর্ডে আবেদন প্রায় দ্বিগুণ বেড়েছে। গত বছর চার হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী আট হাজার ৯০২টি আবেদন করেছিল। এবার এ বোর্ডে নয় হাজার ৩৭৫ জন পরীক্ষার্থী সাত হাজার ৮৬৫টি খাতার ফল চ্যালেঞ্জর আবেদন করেছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক (জেএসসি) সেলিনা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইংরেজি বিষয়ে ২ হাজার ২২৭টি, গণিতে ২ হাজার ২৪৭টি, বাংলায় ১ হাজার ২৫২টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ৩৪১টি, বিজ্ঞানে ১ হাজার ১৩০টি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ১ হাজার ৬১৮টি ও ধর্মে (ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা) ৫১০টি আবেদন জমা পড়েছে।

শিক্ষা বোর্ডগুলো সূত্র আরও জানায়, পুনঃনিরীক্ষণে সাধারণত চারটি বিষয় দেখা হয়। এগুলো হলো-উত্তরপত্রে সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেয়া হয়েছে কিনা, প্রাপ্ত নম্বর গণনা ঠিক হয়েছে কিনা, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কিনা এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটে বৃত্ত ভরাট সঠিকভাবে করা হয়েছে কিনা। এসব বিষয় পরীক্ষা করেই পুনঃনিরীক্ষার ফল দেয়া হয়।

তার মানে কোনো শিক্ষার্থীর উত্তরপত্র পুনরায় মূল্যায়ন হয় না। পুনঃনিরীক্ষণে যেসব ফল পরিবর্তন হয় তা মূলত পরীক্ষকদের ভুলের কারণে। প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়