শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আসিফ কাজল : রোববার সারাদিনেই রাজধানীসহ সারাদেশের আকাশ ছিলো মেঘলা। দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি ঝরেছে। যা সোমবার অব্যাহত থাকবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে সোমবার বৃষ্টির সম্ভাবনা সত্বেও তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে বয়ে চলা হিমেল বাতাস অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, বৃষ্টি শেষে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই বলে তিনি জানান। রোববার নওগাতে সর্বোচ্চ দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা সোমবারও অব্যাহত থাকবে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়