শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নামে বিদেশী হলেও মানহীন লোকাল পণ্য, বিদেশী স্টলে এসব পণ্য বিক্রির অভিযোগের প্রেক্ষিতে দ্রুতই অভিযান, মেলা কর্তৃপক্ষ

লাইজুল ইসলাম : শুক্রবার বাণিজ্য মেলায় উপচে পড়া ভীড় ছিলো দর্শনার্থীদের। শনিবার বেচা-বিক্রিও ছিলো বেশ ভালো। সারাদিন বিভিন্ন স্টলের কর্মীরা বিশ্রাম করারও সময় পাননি। তবে শনিবার এত কিছুর মধ্যে অভিযোগও ছিলো ক্রেতাদের।

ক্রেতারা অভিযোগ করেন, বিভিন্ন বিদেশী প্যাভিলিওয়নে ছোট ছোট স্টল নিয়ে মানহীন পণ্য বিক্রি করছে কতিপয় ব্যবসায়ী। এগুলো নিউমার্কেট বা লোকাল পণ্য। এতে করে আন্তর্জাতিক বাণিজ্যমেলার সম্মানক্ষুণ্ন হচ্ছে।

বিভিন্ন সময় দেশের বিভিন্ন মার্কেটে যেসব লোকাল পণ্য বিক্রি হয় সেগুলোই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি করছে। প্রশ্ন করেন এসব পণ্য কিনতে বাণিজ্য মেলায় কে আসবে?

এসব অভিযোগের প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় মেলার সদস্য সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, এসব পণ্যের মান নিয়ন্ত্রণে মেলার ভিতরেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয় রয়েছে। তাদের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছে।

আবদুর রউফ বেলন, প্যাভিলিয়ন আছে ৫৭০টি। এর মধ্যে বিদেশী প্যাভিলিয়ন রয়েছে ৪৭টি। দেশি পণ্য মেলায় বিক্রি হবে তা স্বাভাবিক। কিন্তু বিদেশী প্যাভিলিয়নের ভেতরে কেউ এমন পণ্য বিক্রি করছে বলে আমাদের কাছে ক্রেতারা অভিযোগ করেনি।

যেহেতু অভিযোগ এসেছে বিদেশী প্যাভিলিয়নে নিম্নমানের পণ্য বিক্রি হচ্ছে। তাহলে অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখা হবে। খুব দ্রুতই আমরা পুরো মেলা জুড়ে অভিযান পরিচালনা করবো। এমন অভিযোগের সতত্যা মিললে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়