শিরোনাম
◈ জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক ◈ অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী ◈ অসুস্থ টুকুকে দেখতে হাসপাতালে রিজভী ◈ ছিনতাই-চাঁদাবাজিতে নাজুক আইনশৃঙ্খলা: সংসদে যৌথ অভিযানের জোর দাবি ◈ বঙ্গোপসাগর-আন্দামান ঘিরে চীন-ভারতের সঙ্গে নতুন ভূরাজনৈতিক সমীকরণ, মিয়ানমারের দাওয়েই বন্দরে রাশিয়ার প্রবেশ ◈ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ কয়েকজন আহত ◈ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারতের বড় ধাক্কা, চুক্তি কার্যকর রাখার রায় আন্তর্জাতিক আদালতের ◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর ◈ বি‌লিয়ন ডলার খরচ ক‌রে বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? ◈ এশিয়ান গেমসের অব্যবস্থার দায় পি‌সি‌বির চেয়ারম‌্যান মহ‌সিন নকভির ঘাড়ে

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজস্থানে সিরিজ বোমা হামলায় দণ্ডিত ডা. জলিস আনসারি ওরফে বোম ডাক্তার কানপুরে গ্রেপ্তার

সিরাজুল ইসলাম : গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ৪৭ হাজার ৭৮০ রুপিজব্দ করা হয়েছে। তিনি নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন তিনি। আরও অন্তত ৫০টি বোমা হামলা মামলায় অভিযুক্ত ডা. জালিস। এর মধ্যে ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলাও রয়েছে।

মুম্বাইয়ের মোমিনপুর এলাকার বাসিন্দা জালিস আনসারি রাজস্থানের জেলাখানায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। তিনি ২১ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন। শুক্রবার ছিলো তার প্যারোলের শেষ দিন। বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে পালিয়ে যান। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইউপি স্পেশাল ফোর্স (ইউপিএসটিএফ) তাকে গ্রেপ্তার করে।

ডেপুটি ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) ওপি সিং বলেন, মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়ার্ড তার পালিয়ে যাওয়ার ব্যাপারে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউপিএসটিএফ’কে অবহিত করে।

এসটিএফের আইজি অমিদাভ ইয়াস বলেন, ২৬ ডিসেম্বর তার প্যারোল শুরু হয়। শর্ত ছিলো প্রতিদিন তিনি থানায় গিয়ে হাজিরা দেবেন। বৃহস্পতিবার তিনি হাজিরা দেননি। তার ছেলে থানায় নিখোঁজ জিডি করেছিলেন।

আনসারি মুম্বাইয়ের একটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। ১৯৮৮ সালে হায়দারাবাদে গিয়ে বোমা তৈরি করা শেখেন। পাকিস্তানের হরকাত-উল-জিহাদ-আল ইসলাস তাকে বোমা বানানোর প্রশিক্ষণ দেয়।

  • সর্বশেষ