শিরোনাম
◈ রূপপুর পারমান‌বিক কেন্দ্র নি‌য়ে জনমনে ভীতি, ঘর বা‌ড়ি বানা‌নো‌তে ভয়, নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে? ◈ প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ ‘আটহাজারি’ শিখর স্পর্শ করলেন ডা. বাবর আলী, মাউন্ট মাকালু জয়ে ইতিহাস ◈ বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ যে কারণে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য! ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে আজ জিতলেই ‌টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ বাংলা‌দে‌শের ◈ এক বি‌শেষ বলকে যমের মতো ভয় পায় বৈভব: ইয়ান বিশপ  ◈ সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী ◈ ইরান, ইরাক ও লেবানন ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল আমিরাত ◈ এক দেশ বাদে আফ্রিকায় চীনের ‘শূন্য শুল্ক’: কার লাভ, কার ক্ষতি?

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেকে ‘নাবালক’ দাবি করে সুপ্রিমকোর্টে আপিল করলো নির্ভয়ার ধর্ষক পবন গুপ্ত

মশিউর অর্ণব : ২০১২ সালে নির্ভয়াকে ধর্ষণের সময় তার মক্কেল নাবালক ছিলো, এই মর্মে করা আবেদন দিল্লি হাইকোর্টে খারিজ হওয়ার পর সেই রায়কে সুপ্রিমকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছেন নির্ভয়ার ধর্ষক পবন কুমার গুপ্তের আইনজীবী। এর ফলে আরো একবার অনিশ্চয়তার মুখে পড়তে পারে ফাঁসি কার্যকরের তারিখ। এনডিটিভি

শুক্রবার সুপ্রিমকোর্টে নতুন আবেদন জমা দিয়েছেন পবনের আইনজীবী। গত ১৯ ডিসেম্বর দেয়া হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পবনের সেই সময়কার আইনজীবীর আচরণ সম্পর্কেও অভিযোগ জানিয়েছেন তিনি। নিজের প্রাক্তন আইনজীবীর বিরুদ্ধে আদালতে ভুয়া নথি পেশ করা এবং শুনানিতে হাজিরা না দেওয়ার মতো গুরুতর অভিযোগ করেছে এই ফাঁসির আসামি।

অপরদিকে, ধর্ষকদের একজন আইনজীবী জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি কোনোভাবেই ফাঁসি কার্যকরা করা সম্ভব নয়। কারণ এরপর ফাঁসির আদেশ নিয়ে সুপ্রিমকোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করবে পবন ও অক্ষয়। তা খারিজ হলে পুনরায় রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষার আর্জি জানানোর সুযোগ পাবে এই দুই আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়