শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ধানের চারার সাথে শত্রুতা, হতাশ কৃষকরা

আবু জাহের, শেরপুর প্রতিনিধি : বগুড়ার শেরপুরের বাগড়া চকপোতা গ্রামে ইরি-বোরো ধানের চারা রাতের অন্ধকারে কে বা কারা রাতে ঔষধ দিয়ে নষ্ট করেছে। ধানের চারা নষ্ট করায় ভুক্তভোগী কৃষকেরা হতাশা হয়ে পড়েছে। শুক্রবার রাতে এঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামে হোসেন আলীর ছেলে গোলাম মস্তফা ও একই গ্রামের মৃত ইউসুব আলী ফকিরের ছেলে আলতাফ আলী জমিতে ধানের চারা রোপন করতে কিছুদিন পূর্বে বিজতলা তৈরি করেন। ধানের চারাগুলো বেশ বড় হয়ে উঠেছে। এরই মধ্যে কে বা কাহারা রাতের বিজতলায় ঔষধ দিয়ে নষ্ট করে দেয়। তবে ওই কৃষকরা আশা করছিলেন চলতি মৌসুমে জমি থেকে ভালো ফলনের।

এ ব্যাপারে কৃষক আলতাফ আলী বলেন, যে বিজতলা করা হয়েছিলো সেখানকার চারা দিয়ে অন্তত ২৫-৩০ বিঘা জমিতে চারা রোপন করা যেত। এখন জমি চাষ করতে আমরা চারা কোথায় পাবো।

কৃষক গোলাম মোস্তফা বলেন, ফসলের সঙ্গে শতত্রুতার ঘটনাটি অমানবিক। এমন ঘটনার সঙ্গে যারাই জড়িত থাক না কেনো তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া দাবিও জানান। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়