শিরোনাম
◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ পতাকা ও দেশের কথা বলা হয়, কিন্তু যার দেশ, তার যে ভোট নেই এ কথা বলা হয় না, বললেন ব্যারিস্টার মইনুল হোসেন

শিমুল মাহমুদ: শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান এর স্মরণ সভায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন একথা বলেন।

তিনি বলেন, দেশে এত চিন্তাশীল বুদ্ধিমান লোক আছে, কিন্তু এই কথা বলা হচ্ছে না। আজকে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটিতে টর্চার সেল চলতেছে। ছাত্ররা মারামারি করছে। তারা কিছুতেই সুশিক্ষা নিয়ে বের হতে পারছে। সেজন্য মনে হচ্ছে আমাদের দেশে জ্ঞানের মৃত্যু হয়েছে। এটা আমার খুবই খারাপ লাগে।

ব্যারিস্টার মইনুল হোসেন আরও বলেন, আজকের নির্বাচন হচ্ছে এটা কেনাবেচা নির্বাচন হচ্ছে, আপোষের নির্বাচন হচ্ছে। অনেকে ভাবে কোনভাবে যদি আমি নির্বাচিত হতে পারে তাহলে লুটপাটের আখড়া সুযোগ পাবো। তারা কেউ কেউ যদি মনে করেন এই দেশটা তাদের রাজত্ব হয়ে গেছে, এদেশটাকে তারা জয় করে ফেলেছেন এটাতো শিক্ষিত সমাজের গৃহীত হতে পারে না।

স্মরণ সভায় তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, আদর্শ শিক্ষক বলতে যা বোঝায়, মনিরুজ্জামান তাই ছিলেন। তিনি কখনো উপাচার্য হতে চাননি, প্রক্টর হতে চাননি। দেশের শিক্ষকরা যদি মনিরুজ্জামানকে অনুসরণ করতো তাহলে শিক্ষাব্যবস্থা অনেকদূর এগিয়ে যেত। তিনি সবসময় পড়াশোনা, গবেষণা নিয়ে ব্যস্ত ছিলেন। রাষ্ট্রবিজ্ঞানে মনিরুজ্জামানের অবদান অনেক।

ঢাকা বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীনের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য দেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড:আসিফ নজরুল, ড.মাহবুব উল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য জহির উদ্দিন স্বপন প্রমুখ বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়