শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় ১৫ চোরাচালানির আত্মসমর্পন

আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধি : আর নয় চোরাচালান। এবার স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গিকার নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের ১৫ জন চোরাচালানি।

তারা দীর্ঘদিন ধরে চোরাচালানের সাথে জড়িত থেকে বাংলাদেশের পণ্য ভারতে এবং ভারতের পণ্য বাংলাদেশে পাচার করে আসছিলেন। এক বা একাধিক সিন্ডিকেট করে তারা চোরাচালানে নিজেদের জড়িয়ে রেখেছিলেন।
এইসব ঘৃণা পেশা ছুড়ে দিয়ে এখন থেকে তারা ভিন্ন কর্মসংস্থান বেছে নেবেন বলে জানিয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তারা নিজেদের উপলব্ধি এবং পুলিশের আহবানে শনিবার সদর থানা চত্বরে এসে আত্মসমর্পন করেন।

তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান পুলিশ সদস্যরা। এ সময় তারা লিখিত অঙ্গিকার করেন। তিনি জানান তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়