শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের তারিখ পেছানো একটা নাটক, বললেন বিএনপির সহ-সম্পাদক নিলুফার চৌধুরী মনি

মিনহাজুল আবেদীন : সময় টিভির টকশোতে তিনি বলেন, ‘একটা হবুচন্দ্র সরকার যদি দেশ চালায় সে ক্ষেত্রে প্রশাসন গবুচন্দ্র হবে এটাই স¦াভাবিক, আমার ধারণা তারা ভেবেছেন, নির্বাচন যেখানে দুধ-ভাত, সেই জন্য ক্যালেন্ডার, পঞ্জিকা এগুলো দেখার ধার ধারার দরকার নেই। বরং ধর্মীয় অংশটা যে, মানুষের মৌলিক অধিকার সেটাতে তাদের কোনও কিছু যাই আসে না’।

সময় টিভির টকশোতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, নির্বাচন পেছানোর দাবিতে ২৬ তারিখেই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা রাজনৈতিকভাবে সমাধান না করে কেনও আদালতের কাছে যাবো, এটা আমাদের ব্যর্থতা, ইসির নিজস্ব কিছু শক্তি আছে, আমি মনে করি এটা কোনও উদ্দেশ্যমূলকভাবে কাজ করা হয়নি। আমরা চাই নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ না করে বরং দ্রুত তাদের ভুলটা স্বীকার করে সামনের কাজে যেন মনোযোগ দেয়।

আইনজীবী ব্যারিষ্টার তানজীব-উল আলম বলেন, নির্বাচনের প্রত্যেকটা কাজই আদালতের নির্দেশনায় হয়ে থাকে, এমনকি প্রচারণার সময়টাও আদালত ধারা নির্দিষ্ট করে দেয়া হয়। তবে নির্বাচন কমিশন সরকারের অংশ নয়, এটা যদি মনে করে আদালতকে কটুক্তি করে কথা বলা হয়,তবে সেটা বুদ্ধিভিত্তিক অসচেতনতা বা শঠতা করা হবে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়