শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবলে হেড নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক : ফুটবলের চিরচারিত নিয়ম বদলাতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কর্ণার কিক থেকে দুর্দান্ত হেডে গোল হয়তো বন্ধ হতে যাচ্ছে। ইতোমধ্যে শিশুদের ফুটবলে হেড নিষিদ্ধ করেছে স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

ফুটবল খেলায় হেডের এই দৃশ্য অতি সাধারণ। তবে অদূর ভবিষ্যতে হয়তো এই দৃশ্য বিলুপ্ত হয়ে যাবে স্কটল্যান্ডের ফুটবল থেকে। ইউরোপের প্রথম দেশ হিসেবে শিশুদের ফুটবল থেকে হেড করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশিত এক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত নিয়েছে স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সাবেক খেলোয়াড়রা ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকিতে- এই রিপোর্টের কারণে ফুটবল থেকে হেড নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে তারা।

কিন্তু হেড ছাড়া ফুটবল এমনটা কি আসলেই সম্ভব? অনেকের মনেই উঁকি দিতে পারে এই প্রশ্নের। এর উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে যুক্তরাষ্ট্রের দিকে। হেড ছাড়াই কিভাবে ফুটবল খেলা যায় তার দৃষ্টান্ত স্থাপন করে রেখেছে তারা। ইতোমধ্যেই দেশটি তরুণদের ফুটবলে হেড নিষিদ্ধ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়