শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৮:০৩ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রেটা বিশ্বনেতাদের উদ্দেশ্যে বললেন, আপনারা কিছুই দেখেন না, নতুন দশকেও কিছু করবেন না

শাহনাজ বেগম : সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ শুক্রবার সুইজারল্যান্ডের লুসান শহরে ১০ হাজার বিক্ষোভকারীর সঙ্গে সমাবেশ করে বিশ্বের অর্থিক অভিজাতদের চ্যালেঞ্জ করেছেন। রয়টার্স

জলবায়ু পরিবর্তনে বিশ্ব হুমকির মুখোমুখি হতে যাচ্ছে অথচ নতুন দশকেও আমরা সত্যিকারে কোন পদক্ষেপের চিহ্নই দেখতে পাইনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রেটা। বিশ্ব নেতৃবৃন্দ এবং ক্ষমতাসীনদের কাছে আমি বলতে চাই যে শেষ পর্যন্তও আপনারা জলবায়ু পরিবর্তনে কিছু করবেন না।

গ্রেটা বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, জেগে উঠুন এবং দাবানলের গন্ধ নিন কারণ দেরি হয়ে গেছে তবে খুব বেশি দেরি হয়নি এখনই পদক্ষেপ নিন। এ সপ্তাহ শেষে দাভোসের কাছে ক্লোস্টারে পৌঁছে গ্রেটা বিশ্ব রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের বার্ষিক সম্মেলনে উপস্থিত হয়ে দুটি প্যানেল ইভেন্টে অংশ নেবেন।

বিশ্বব্যাপী #ফ্রাইডেসফরফিউচার বিক্ষোভ শুরু করে ১৭ বছর বয়সী সুইডেনের গ্রেটা থানবার্গ জলবায়ু পরিবর্তন বিশ^ হুমকির মুখে পড়তে যাচ্ছে অথচ এ ব্যাপারে বিশ্ব নেতাদের কোন পদক্ষেপ নেই বলে তাদের ঘৃণা করেন বলে জানিয়েছিলেন। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়