শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় আসছে মালয়েশিয়ার প্রতিনিধি দল

জেরিন: বিনা খরচে শ্রমিক নেয়ার চুক্তি করতে চলতি মাসেই মালয়েশিয়া থেকে প্রতিনিধি দল বাংলাদেশে আসার কথা রয়েছে। এ চুক্তি হলে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে শ্রমিকদের কোনো খরচ লাগবে না। সময়টিভি

বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলা ও নিজেদের বাজার ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশ থেকে বিনা খরচে কর্মী নিতে চুক্তির কথা ভাবছে মালয়েশিয়া সরকার। সম্প্রতি দেশটির মানবসম্পদমন্ত্রী এম কুলা সেগারান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে বিনা খরচে শ্রমিক নেয়া, অবৈধ শ্রমিক গমন রোধ এবং শ্রমিক নিয়োগে নতুন চুক্তির কিছু আলোচনার বিষয় রয়েছে, সেগুলো সম্পন্ন করতে হবে। বাংলাদেশ সেগুলো সমাধান করলে কর্মী আনা শুরু করবে মালয়েশিয়া। চলতি মাসেই মালয়েশিয়ার একটি প্রতিনিধি দলের ঢাকা সফরের কথা রয়েছে।

এ চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কর্মী নিয়োগের সার্ভিস চার্জ, বিমান ভাড়া, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষা, নিরাপত্তা ব্যয়সহ অন্যান্য ব্যয় বহন করবে নিয়োগদানকারী প্রতিষ্ঠান। এ অবস্থায় কাউকে দালালদের প্রলোভনে না পড়ার আহ্বান প্রবাসীদের।

প্রবাসীরা বলেন, পাসপোর্ট ভিসা দেয়ার নাম করে দালাল টাকা পয়সা নিয়ে গেছে। কষ্ট করে কাজ করে টাকা দেই কিন্তু সেই পাসপোর্ট আর পাই না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়