শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে টিকিটের দাম কমিয়ে দিয়েছে পিসিবি

স্পোর্টস ডেস্ক : অনেক জল্পনা কল্পনা শেষ হয়েছে নির্ধারিত হয়েছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর। তিন ভাগে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে টাইগাররা। যার প্রথম ধাপে রয়েছে টি-টোয়েন্টি সিরিজ।

আগামী ২৪, ২৫ আর ২৭ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। যে সিরিজের জন্য টিকিটের মূল্য ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টিকিটের যে মূল্য ছিলো, বাংলাদেশের বিপক্ষে সেটি কমিয়ে দেয়া হচ্ছে। মাঠভর্তি দর্শক পেতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান বোর্ড।

টিকিটের নতুন মূল্য নিয়ে পিসিবির একজন মুখপাত্র বলেন, ‘জাভেদ মিঁয়াদাদ এবং সাঈদ আনোয়ার স্ট্যান্ডের টিকিটের মূল্য দেড় হাজার পাকিস্তানি রুপি থেকে ১ হাজার, ইমরান খান এবং ফজল মাহমুদ স্ট্যান্ডের টিকিট ৩ হাজার থেকে ২ হাজার, ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫ হাজার থেকে ৪ হাজার পাকিস্তানি রুপিতে নামিয়ে আনা হয়েছে।’

তিনি আরো যোগ করেন, ‘তবে ইনজামাম উল হক, নাজার, কোয়াইদ, ইমতিয়াজ আহমেদ, জহির আব্বাস, হানিফ মোহাম্মদ, মাজিদ খান, আবদুল কাদির, সাইদ আহমেদ এবং সরফরাজ নওয়াজ স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ রুপি অপরিবর্তিত রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়