শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নামাজরত মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

মাজহারুল ইসলাম : শুক্রবার ভোরে নামাজ আদায়ের সময় জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলের পুলিশ।
তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, সকালে হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে আসেন। নামাজ শেষে মুসল্লিরা 'আল্লাহু আকবর' স্লোগান দিলে মসজিদের বাইরে অবস্থান নেয়া ইসরায়েলি পুলিশের একটি দল মসজিদে প্রবেশ করে মুসল্লিদের বেধড়ক মারধর করলে বেশ কয়েকজন মুসল্লি আহত হন।

এ প্রসঙ্গে ইসরায়েলি পুলিশ জানায়, মন্দির মাউন্টে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকশ উপাসক বিক্ষোভ মিছিল করেছিলেন। এ সময় তারা জাতীয় স্লোগান দিয়ে আইন লঙ্ঘন করলে পুলিশ বাহিনী আদেশ লঙ্ঘনকারীদের ছত্রভঙ্গ করে।

আল-আকসা মসজিদ মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে এই অঞ্চলটিকে ইহুদিদের পবিত্র স্থান 'মন্দিরের উপত্যকা' বলে দাবি করে আসছে ইসরায়েল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়