শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৭:৪০ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরাক, লিবিয়া, সিরিয়া, ফিলিস্তিন ইয়েমেন, আফগানিস্তান ও কাশ্মীর হলো পৃথিবী নামক গ্রামের স্বামীহারা সুন্দরী নারী

আশরাফুজ্জামান ম-ল : পৃথিবী হলো মহাশূন্যে ভাসমান ছোট্ট একটি গ্রাম। এই গ্রামের বাটপার মেম্বার হলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান হলো গ্রামের অপেক্ষাকৃত শিক্ষিত বিদ্রোহী ব্যক্তি। সৌদি আরব হলো মাস্তান ট্রাম্পের পাচাটা চ্যালা। ইউরোপীয় নেতারা হলেন ট্রাম্পের চৌকিদার। পুতিন হলেন গ্রামের সবচেয়ে সুবিধাবাদী ব্যক্তি। চীনা প্রেসিডেন্ট শি জিন পিং হলেন মুদি দোকানদার। কিম জং উন হলেন বখাটে ছোকরা। নরেন্দ্র মোদী হলেন গ্রামের কাঠমোল্লা।

ইমরান খান হলেন স্বপ্নবাজ বালক। রিসেপ তৈয়ব এরদোগান হলেন গ্রামের কবিরাজ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হলেন চোগলখোর চাপাবাজ। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে হলেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হলেন স্কুলের সুবোধ ছাত্র। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হলেন পাতি ছাত্রনেতা। ইসরাইল হলো গ্রামের ছ্যাঁচড়া চোর। ইরাক, লিবিয়া, সিরিয়া, ফিলিস্তিন, ইয়েমেন, আফগানিস্তান ও কাশ্মীর হলো ওই গ্রামের স্বামীহারা সুন্দরী নারী। যাদের দিকে সবার কুনজর আছে। এছাড়া দুনিয়ার বাকি রাষ্ট্রগুলো গ্রামের পঙ্গপাল জনতা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়