শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে প্রতিদিন পাঁচজনে একজন মারা যাচ্ছে রক্তদূষণের কারণে

মশিউর অর্ণব: রোগটি ‘সেপসিস’ বা ‘রক্তের বিষ’ হিসেবেও পরিচিত। শনাক্ত করা কঠিন বলে এটিকে ‘গুপ্তঘাতক’ বলা হয়ে থাকে। সম্প্রতি এক প্রতিবেদন থেকে জানা যায়, বছরে ১ কোটি ১০ লাখ মানুষ সেপসিসে মারা যাচ্ছে, যে সংখ্যাটি ক্যান্সারে মৃত্যুর সংখ্যার চেয়েও বেশি। বিবিসি

বৈশ্বিক হিসাবে দেখা যায়, সেপসিসে আক্রান্ত হয়েছে এক কোটি ৯০ লাখ মানুষ, যার মধ্যে মৃত্যু হয়েছে ৫০ লাখের। কেবলমাত্র মুষ্টিমেয় পশ্চিমা দেশগুলির উপর ভিত্তি করে এই পরিসংখ্যান দেখানো হয়। সামগ্রিকভাবে ১৯৫ টি দেশের মেডিকেল রেকর্ডের ভিত্তিতে প্রকাশিত বিশ্লেষণে দেখা যায়, বছরে চার কোটি ৯০ লাখ মানুষ সেপসিসে আক্রান্ত হয়।

নিম্ন-মধ্যম আয়ের মানুষরাই এই রোগে বেশি আক্রান্ত হন। ৫ বছরের কম বয়সী ১০ শিশুর মধ্যে চারজনের সেপসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। স্পেন, ফ্রান্স এবং কানাডার মতো দেশের চেয়ে ব্রিটেনে সেপসিসে মৃত্যুর হার বেশি। প্রতি বছর যুক্তরাজ্যে সেপসিসের কারণে প্রায় ৪৮ হাজার মানুষ মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়