শিরোনাম
◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো ◈ চট্টগ্রাম বন্দরে অনলাইন ব্যাংকিংয়ে বিল পরিশোধ ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালালার জীবনী নির্ভর চলচ্চিত্র গুল মাকাইয়ের জন্য সন্ত্রাসীদের হুমকি পাচ্ছেন পরিচালক আমজাদ খান

ইমরুল শাহেদ : পাকিস্তানে নারী অধিকার আন্দোলনের পুরোধা মালালা ইউসুফজাইয়ের জীবনী নির্ভর চলচ্চিত্র গুল মাকাই আগামী ৩১ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। এর এক বছর আগে জাতিসংঘের আয়োজনে লণ্ডনে ছবিটির একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে মালালা এবং তার পিতাও উপস্থিত ছিলেন। পরিচালক আমজাদ খান বার্তা সংস্থা আইএএনএসকে বলেছেন, ‘ছবিটিতে মালালার শৈশব এবং সোয়াতের ঘটনাবলি চিত্রায়িত হয়েছে।’ ডন

সাঈদ খান বলেন, ‘উপস্থিত অতিথিরা ছবিটি এমনই পছন্দ করেছেন যে, বিরতির সময়ও কেউ আসন ছেড়ে উঠে যাননি। ছবিটি দেখতে দেখতে নারী অতিথিরা হয়েছেন অশ্রুসিক্ত।’ গুল মাকাই দেখার সময় মালালার চোয়াল ও হাত শক্ত ছিল এবং পায়ের এক আঙ্গুল দিয়ে মাটি খুটছিল। মালালার পিতা দ্বিতীয় বারের মতো ছবিটি দেখছিলেন। তারপরও তিনি নিজেকে সংযত করতে পারছিলেন না। নির্মাতাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আমাদের দুঃস্বপ্নকে আপনারা জীবন্ত করে তুলেছেন।’

গুল মাকাই আমজাদ খানের শুধু প্রথম ছবিই নয়, এই ছবিটিতে যে বার্তা পরিবেশন করা হয়েছে তা সকলেরই জানা উচিত। আমজাদ খান বলেছেন, ‘এই মুহুর্তে মানুষের জন্য প্রয়োজন নারীদের অনুপ্রেরণা। এই ছবিটি উৎসাহিত হওয়ার মতো এবং জীবনের খারাপ সময়ের জন্য অনুপ্রেরণাদায়কও। ভয় হলো ইলাস্টিকের মতো। একজন এটাকে বাড়াতে পারে এবং টেনে লম্বাও করতে পারে। এই ছবিটি এমনই একটি মেয়েকে নিয়ে, যিনি জাতিসংঘ থেকে শতাব্দীর সেরা অনুপ্রেরণার উৎস হিসেবে আখ্যায়িত হয়েছেন। পাশাপাশি এসেছে একজন পিতা, একজন মাতা, একজন শিক্ষক ও একজন সৈনিকের গল্প। সবাই এই গল্পটির সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবে।’

তিনি বলেন, ‘আমি কারো পৃষ্ঠপোষকতার কথা ভাবিনি। কাশ্মীরে শুটিং করার সময় আমি সারাক্ষণ শিল্পীদের নিরাপত্তা নিয়ে শংকিত ছিলাম। কাশ্মীরের প্রথম দিনের শুটিংয়ের সময় আমি তটস্থ ছিলাম হঠাৎ না স্থানীয় কোনো সন্ত্রাসী গ্রুপ হামলা চালিয়ে বসে। কিন্তু আমার ধারণা ছিল ভুল। কাশ্মীরি জনগণ আমাদের চাইতেও অনেক বেশি দেশপ্রেমিক।’

  • সর্বশেষ