শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা দুই জয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে ফিলিস্তিন

আক্তারুজ্জামান : গতবার বাংলাদেশে এসে শিরোপা দেশে গিয়েছিলো যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। এবারও সেই লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে এসেছে মধ্যপ্রাচ্যের দেশটি। দুর্দান্তভাবে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়েও যাচ্ছে তারা। প্রথম ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলের পর কাল শ্রীলঙ্কাকেও একই ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ফিলিস্তিন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপ ‘এ’ থেকে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে মোকাবেলা করতে নেমেছিলো ফিলিস্তিনিরা। শক্তিশালী ফিলিস্তিনিকে প্রায় আটকেই দিয়েছিলো লঙ্কানরা। নির্ধারিত ৯০ মিনিটেও কোনো গোলের দেখা পায়নি দু’দল। কিন্তু অতিরিক্ত সময়ের ৯৩ ও ৯৬ মিনিটে দুটি গোলে শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

যোগ করা সময়ে গোলের অপেক্ষা ফুরায় ফিলিস্তিনের। সামেহ মারাবাহর ক্রসে মাহমুদ আবুরাদার বুলেট গতির হেড চোখের পলকে জালে জড়ায়। এরপর প্রতিআক্রমণ থেকে খালেদ সালেম লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয়ে যায় দলটির।

এই গ্রুপের আরেক দল স্বাগতিক বাংলাদেশ। শেষ চারে যাওয়ার লড়াইয়ে এ গ্রুপ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়বে বাংলাদেশ। আগামী রোববার মাঠে গড়াতে যাওয়া ওই ম্যাচে যে জিতবে সেই শেষ চারে নাম লেখাবে। টুর্নামেন্টের আর তিনটি দল- বুরুন্ডি, মরিশাস ও সিসেলস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়