শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

কুমিল্লা প্রতিনিধি : অভিনব কায়দায় পেটের ভেতর পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার থেকে কুমিল্লায় আসার পর  র‌্যাবের হাতে আটক হয় দুই মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে কুমিল্লা রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, র‌্যাব সদস্যদের কাছে পেটে করে ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করলে আটক ব্যক্তিদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পাকস্থলীর এক্সরে করলে পেটের ভেতর ডিম্বাকৃতির বস্তু চিহ্নিত হয়। পরে মলত্যাগ করানোর মাধ্যমে পলিথিন ও স্কচটেপে মোড়ানো পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট বের করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে।

আটক দুই মাদক ব্যবসায়ী নীলফামারীর ডোমার উপজেলার ডোকরা গ্রামের আবদুর রহিমের ছেলে আলমগীর হোসেন (৩১) এবং নাটোর সদর উপজেলার চক বেদানাথ গ্রামের মৃত বকুল আহমেদের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৪)। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়