শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুস্থ থাকতে হলে খাবার তালিকায় ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাবার রাখার পরামর্শ পুষ্টিবিদদের

ডেস্ক নিউজ : ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাবারে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও হজমশক্তি বাড়ে। এসব খাবারে আরও যেসব উপকার, আসুন জেনে নিই সেই সম্পর্কে। সূত্র: হেলদিবিল্ডার্জড

১. কালো শিম, মসুরের ডাল, টুনা মাছ, সূর্যমুখীর বীজ থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি১ পাওয়া যায়। ভিটামিন বি১ কার্বোহাইড্রেট ভেঙে শক্তি উৎপন্ন করে স্নায়ু ভালো রাখে।

২. অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ ভিটামিন সি ফ্রি রেডিকেলের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে ডিএনএর ক্ষতি রোধ করে। এ ছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। স্টবেরি, ব্রকলি, লেবুসহ সব ধরনের সাইট্রাস জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়।

৩. শরীরে ভিটামিন ডির ঘাটতি হলে হাড়ের ক্ষয় এবং বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে। ভিটামিন ডির জন্য স্যামন, টুনা মাছ এবং বিভিন্ন ধরনের সিরিয়াল খাবার ও দুধ খেতে পারেন। এ ছাড়া সূর্যরশ্মি থেকেও ভিটামিন ডি গ্রহণ করতে পারেন।

৪. রক্তশূন্যতা প্রতিরোধ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লাল মাংস, মাছ, শাক, মুরগি খেতে পারেন।

৫. ভিটামিন বি২ শরীরে মেদ ঝরায়। সেই সঙ্গে কার্বোহাইড্রেট এবং প্রোটিন ভাঙতেও সাহায্য করে। বিভিন্ন ধরনের সিরিয়াল খাবার, ভেড়ার মাংস, সবুজ শাকসবজি এবং দুধে ভিটামিন বি২ পাওয়া যায়।

৬. ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্য উন্নত করে। এটি হাড়ক্ষয় জড়িত বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। দুগ্ধজাত খাবার থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এ ছাড়া শিমজাতীয় সবজি এবং সবুজ শাকসবজিতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ