শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংখ্যালঘু বলেই কি আজ নির্বাচন কমিশনের অন্যায্য সিদ্ধান্ত মেনে নিতে হবে?

চিররঞ্জন সরকার : সখ্যালঘু বলেই কি আজ নির্বাচন কমিশনের এই অন্যায্য সিদ্ধান্ত মেনে নিতে হবে? এই কি ‘সংখ্যালঘুদের প্রতি সহানুভূতিশীল সরকারের’ আচরণের নমুনা? আরেকটি কথা, উচ্চতর আদালতে এসেও যদি এদেশে ধর্মীয় সংখ্যালঘুরা আইনানুগ সঠিক বিচারটি না পায়, তখন এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ভবিষ্যৎ কোথায়? তারা কার কাছে যাবে? বাংলাদেশে যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদেরও তো ধর্মীয় অনুভূতি আছে। তাদেরও পূজা-অর্চনা করার অধিকার রয়েছে।

কিন্তু সরস্বতী পূজার দিন নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে তাদের সেই অধিকারকে ক্ষুম্ন করা হচ্ছে, খর্ব করা হচ্ছে। সবচেয়ে হতাশাব্যঞ্জক হলো পূজার যে পবিত্রতা, ভাবাবেগ, ব্যাপকতা এবং উৎসবের আঙ্গিক, এটাকে কেউই বিবেচনায় আনার প্রয়োজন মনে করেননি। একদিকে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হানার অভিযোগে শরীয়ত সরকার নামে এক সংগীতসাধক বয়াতিকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদিকে সরস্বতী পূজার দিন সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে, আসলে এই রাষ্ট্র কার? এখানে ধর্মনিরপেক্ষতা, ভিন্ন ধর্ম ও ভিন্ন মতাবলম্বীদের অধিকার কোথায়? তবে কি এই রাষ্ট্রে সংবিধান, ধর্মনিরপেক্ষতা ভিন্ন ধর্মের ব্যক্তিদের অধিকার ও মর্যাদা এসব কেবলই প্রহসন? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়