শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার দাবদাহ : বেঁচে যাওয়া অভুক্ত বন্য প্রাণীদের জন্য প্লেন থেকে ফেলা হচ্ছে আলু-গাজর

বাবলু ভট্টাচার্য : সম্প্রতি আগুন লেগে ধ্বংস হয়েছে অস্ট্রেলিয়ার অধিকাংশ বনাঞ্চল। আগুনের কবল থেকে বাদ যাননি সাধারণ মানুষও। ইতোমধ্যেই বহু মানুষ মারা গেছেন আগুনের গ্রাসে, বিলুপ্ত হয়েছে বহু প্রাণী। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই উঠে এলো মানুষের এক অন্য রকম ভালোবাসা। বন্য প্রাণীদের খাওয়ার যোগান দিতে প্লেন থেকে কয়েক হাজার কিলো গাজর আর মিষ্টি আলু ফেলা হচ্ছে মাটিতে। আর এই কাজটি সম্ভব হয়েছে নিউ সাউথ ওয়েলস ন্যাশানাল পার্ক অ্যান্ড ওয়াইল্ডলাইফের উদ্যোগে।

মূলত ওলগান উপত্যকা, ইয়েংগো জাতীয় উদ্যান, ক্যাঙ্গারু উপত্যকা, ওক্সলে নদীতে এবং কুরানচুবুন্দি জাতীয় উদ্যানের প্রাণীদের খাওয়ার যোগান দিতেই এমন উদ্যোগ নিয়েছেন কর্মকর্তারা। ইতোমধ্যে তারা ২২০০ কেজি টাটকা সবজি প্লেন থেকে মাটিতে ফেলেছেন। বহু প্রাণী আগুনের হাত থেকে ফিরে অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে। চেনা জীবনের বাইরে তাদের বেঁচে থাকা কঠিন হচ্ছে দিন দিন। তাদের খিদে মেটাতেই এগিয়ে এসেছে নিউ সাউথ ওয়েলস সরকার। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের তথ্য অনুযায়ী একশ পঁচিশ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে এই দাবানলে। সাম্প্রতিককালে রক ওয়াল্লাবাইরা বিপন্ন হওয়ার মুখে। তাই পৃথিবীতে তাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টায় রয়েছে প্রশাসন। সাধারণ মানুষের থেকে সাহায্য নিয়েই খাদ্য সরবরাহ করা হচ্ছে বিভিন্ন প্রাণীদের। এ কারণে মজুদ করা হয়েছে ব্যাগভর্তি শস্যও। তবে এতো চেষ্টার পরও কতোদিনে এসব বন্য প্রাণী তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবে, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়