শিরোনাম
◈ টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর, আগুন দিল আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা (ভিডিও ) ◈ আওয়ামী লীগের টার্গেটে সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতারা, তালিকায় আছেন যারা ◈ ইউরোপ যাওয়ার স্বপ্নে শ্রীলঙ্কায় গিয়ে বিপাকে বাংলাদেশি কর্মীরা ◈ ফারাক্কার ভয়াবহ প্রভাব: পদ্মায় পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০২:২৪ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর অনুমতি ছাড়া বিশ্বকাপ খেলতে পারবেন না ওয়ার্নার ও ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক : আমরা যে ক্রিকেটারদের মাঠে দেখে থাকি, তার বাইরেও তাদের আরেকটি সত্তা আছে। আরেকটি জীবন আছে। মাঠে চার-ছক্কা মেরে কিংবা উইকেট তুলে নিয়ে দর্শকদের বিনোদেন দেন ক্রিকেটাররা। এর বাইরে তাদের ব্যক্তিগত জীবন আছে, পরিবার-পরিজন আছে। স্ত্রী-সন্তান আছে।

সাধারণ মানুষের কাছে তাদের পরিবার যতটা গুরুত্বপূর্ণ, সুপারস্টার ক্রিকেটারদের কাছেও ততটাই গুরুত্বপূর্ণ তাদের পরিবার। দুই অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ আবারও মনে করিয়ে দিলেন এই কথা।

ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল এখন ভারতে। অজি ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চ আর ডেভিড ওয়ার্নারের জোড়া সেঞ্চুরিতে নিজেদের মাটিতে প্রথম ওয়ানডে হেরেছে ভারত। আর কয়েক মাস বাকি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে। কিন্তু অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চের মাথায় ঘুরছে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা। সেই বিশ্বকাপে কি এই দুই অজি ওপেনার খেলবেন? জবাবটা পাওয়া গেছে ওয়ার্নারের মুখে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। ওই সময় দুই তারকারই অনেক বয়স হয়ে যাবে। তাদের বিশ্বকাপে খেলা বা না খেলা নির্ভর করবে দুজনের সহধর্মীনির সবুজ সংকেতের ওপর। ওয়ার্নার জানিয়েছেন, ২০২৩ বিশ্বকাপ খেলার জন্য স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে।

টানা ক্রিকেট খেলার ফলে পরিবারকে সময় দিতে পারছেন না ফিঞ্চরা। তাই বিশ্বকাপের আগেই হয়তো দুজনেই অবসর নিতে পারেন। অবশ্য সহধর্মিনী চাইলে বিশ্বকাপে খেলতে প্রস্তুত তারা। কিন্তু সবার আগে গুরুত্ব পাবে পরিবার।

  • সর্বশেষ