শিরোনাম
◈ বর্জ্য ব্যবসায় বিল গেটসের হাজার কোটি ডলারের মুনাফা, অথচ ল্যান্ডফিল থেকে ছড়াচ্ছে বিপুল মিথেন দূষণ ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুখবর, নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ; ডিসেম্বরে ৩০০ মেগাওয়াট উৎপাদনের উদ্বোধন ◈ রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা ◈ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, টাকা ছিনতাইয়ের অভিযোগে চালক-সুপারভাইজার আটক ◈ গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে ◈ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা ◈ এআই প্রযুক্তি ও চিপের আধিপত্য পেতে মরিয়া চীন, যেভাবে কাজ করে ৬ লাখ সদস্যের গুপ্তচর নেটওয়ার্ক ◈ রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল ◈ বিএনপির হুঁশিয়ারির পর তাহেরীকে বাদ দিয়ে সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রশাসনের ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর সুযোগ কতটা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে যা বলা আছে

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ধোনি, তরুণদের জয়জয়কার

রাকিব উদ্দীন : দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় দলে জায়গা পাচ্ছিলেন না ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়লেন সাবেক এ অধিনায়ক। আজ ২০১৯-২০ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে ভারতীয় বোর্ড। ২৭ জনের এই তালিকায় নেই ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ধোনি।

আজ বিসিসিআইয়ের প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহ।

গত বছর কেন্দ্রীয় চুক্তির ‘এ’ গ্রেডে থাকলেও এ বছর চুক্তিতে জায়গাই পাননি ধোনি। তার স্থলাভিষিক্ত হিসেবে ‘এ’ গ্রেডে জায়গা করে নিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। এছাড়া এ তালিকায় জায়গা পেয়েছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা ও কুলদিপ যাদব।

‘বি’ গ্রেড ক্রিকেটারদের মধ্যে আছেন ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, যুবেন্দ্র চাহাল ও হার্দিক পান্ডিয়া ও মায়াঙ্ক আগারওয়াল।

সর্বশেষ ‘সি’ গ্রেডে নাম লিখিয়েছেন কেদার যাদব, নবদ্বীপ সাইনি, দীপক চাহার, মানিশ পান্ডে, হানুমা বিহারি, শার্দুল ঠাকুর, শ্রেয়াশ আইয়ার ও ওয়াশিংটন সুন্দর।

এবছর ‘এ’ প্লাস গ্রেডে থাকা তিন ক্রিকেটার প্রতি বছর পাবেন ৭ কোটি রুপি। ‘এ’ গ্রেডে থাকা ক্রিকেটাররা পাবেন ৫ কোটি রুপি। ‘বি’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন তিন কোটি রুপি ও ‘সি’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন এক কোটি রুপি।

  • সর্বশেষ