শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৯:০০ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় দূর্বৃত্তদের পিটুনিতে আহত নৈশ প্রহরী মারা গেছেন

আরএইচ রফিক, বগুড়া : বগুড়ায় দুর্বৃত্তদের বেধড়ক পিটুনিতে গুরুত্বর আহত মনিরুজ্জামান (৪৭) নামের এক নৈশ প্রহরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

নিহত মরিরুজ্জামান শহরতলীর এরুলিয়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে। পুলিশ জানায়, মনিরুজ্জামান স্থানীয় একটি কোম্পানীতে নৈশ প্রহরী হিসাবে চাকুরী করতো । গত ৮ জানুয়ারী বুধবার রাতে কর্তব্যরত অবস্থায় কতিপয় দুর্বৃাওরা তাকে বেধড়কভাবে মারপিট করে ফেলে রেখে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার ৭ দিন পর গত ১৫ জানুয়ারী রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
এলাকাবাসী মনে করেন, এলাকার প্রভাবশালীদের লোকজন এই হত্যাকান্ডের সাথে জরিত থাকতে পারে।

অন্যদিকে এ বিষয়ে জানতে চেয়ে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি হত্যাকাণ্ডের কারন নিশ্চিত নন এমনটি জানিয়ে বলেন , এ বিষয়ে ক্ষতিয়ে দেখা হচ্ছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়