শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকের বিরুদ্ধে নায়িকা অঞ্জনার মামলা

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে তিনি এই মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান। সাপ্তাহিক রাজপথ বিচিত্রার সম্পাদক সিরাজ উদ্দিন রাজা সিরাজের বিরুদ্ধে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ তুলে মামলা করেছেন চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা। জাগোনিউজ

গত ১ ডিসেম্বর সাপ্তাহিক রাজপথ বিচিত্রায় একজন জ্যোতিষী ও তার প্রচারণায় বিভিন্ন মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন নিয়ে সংবাদ প্রকাশ হয়। ওই জ্যোতিষীকে ‘প্রতারক’ উল্লেখ করে তার ‘প্রতারণা’র বিজ্ঞাপনে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ছবিও প্রকাশ করা হয়। এতে বেশ ক’জনের পাশাপাশি নায়িকা অঞ্জনার ছবিও দেখা যায়।

মামলার বাদী অঞ্জনা বলেন, এ ধরনের সংবাদে পুরো শিল্পী সমাজের সম্মানহানি হয়েছে। আমি শিল্পী সমাজের পক্ষ থেকে আজ আদালতে মামলা করেছি, যেন অন্য কেউ মিথ্যা সংবাদ প্রকাশ করতে না পারে।

বাদীর আইনজীবী হাজেরা আক্তার বলেন, আসামি রাজা সিরাজের বিরুদ্ধে দণ্ডবিধি ৫০০/৫০১/৩৮৫/৫০৬ ধারায় মামলা করা হয়েছে। আমরা আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়