শিরোনাম
◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার ◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড ◈ গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের পর আগুন; সমর্থকদের বাড়িতেও হামলা(ভিডিও) ◈ শ্রমিক অসন্তোষে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ, ছুটি ২০ কারখানায় ◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালের পর পার্টি করবেন রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে রাজশাহী রয়্যালস। তবে এই জয় এখনই উদযাপন করতে চান না রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল। শিরোপা জিতে শিরোপা ঘরে তোলার পরই পার্টি করবে রাজশাহী, জানিয়েছেন এই ক্যারিবিয়ান।

ফাইনালে ওঠার লড়াইয়ে ২২ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন রাসেল। এবারের বিপিএলে ব্যাট হাতে এভাবে জ্বলে উঠতে দেখা যায়নি ডানহাতি এই ব্যাটসম্যানকে। গুরুত্বপূর্ণ ম্যাচেই নিজের সামর্থ্য দেখিয়েছেন রাসেল।

৪ বল হাতে থাকতেই ২ উইকেটের জয় পায় রাজশাহী। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাসেল বলেন, ‘উদযাপন করার জন্য ক্লাব আছে কিন্তু আমি তাড়াহুড়া করতে চাই না। কারণ আমাদের দুই দিনের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আমি সেই ম্যাচের পরই পার্টি করতে চাই।’

বুধবারের ম্যাচটি প্রায় হাত থেকে ফসকে গিয়েছিলো রাজশাহীর। ১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দলটি। কিন্তু হাল ছাড়েননি রাসেল, ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন তিনি। দলের জয় নিয়েই মাঠ ছাড়েন এই ক্যারিবিয়ান।

আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) শিরোপা ঘরে তোলার লড়াইয়ে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রাজশাহী। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

  • সর্বশেষ