শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ১২:৫২ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরো মন্ত্রিসভার পদত্যাগের পর মিখাইল মিসুস্তিন হচ্ছেন রুশ প্রধানমন্ত্রী!

রাশিদ রিয়াজ : রাশিয়ার আকাশে দুর্যোগের ঘনঘটা। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কাছে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। তিনি একা নন, পদত্যাগ করেছেন গোটা রুশ মন্ত্রিসভা। আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও পুতিন সে দেশের সংবিধান সংস্কারের কথা জানিয়েছিলেন।

বুধবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া ট্যাক্স সার্ভিসের প্রধান মিখাইল মিসুস্তিনের নাম প্রস্তাব করেছেন আগামী প্রধানমন্ত্রী হিসেবে।

৫৩ বছর বয়সী মিসুস্তিন ১৯৯৮ সাল থেকে রাশিয়া সরকারের সঙ্গে কাজ করে চলেছেন। ২০১০ সাল থেকে তিনি রাশিয়া ট্যাক্স দফতরে কর্মরত। যদিও আগামী এক সপ্তাহের মধ্যে তিনি গণ ভোটের মুখোমুখি হবেন। যেখানে জানা যাবে আগামী প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেশের জনগণ মেনে নেবেন কিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়