শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিতর্কিত নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপির গত ১ বছরে আয় ১৪৫০ কোটি ভারতীয় রূপি

ইয়াসিন আরাফাত : গত লোকসভা নির্বাচনের আগে ভারতের রাজনীতিতে নির্বাচনী বন্ডের আমদানি করেছিলো বিজেপি। আর এর মাধ্যমে সবথেকে বেশি তার লাভবান হয়েছে তারাই। নির্বাচনী বন্ডের মাধ্যমে ২০১৮-১৯ সালে বিজেপির মোট যা আয় হয়েছে তার ৬১ শতাংশ এসেছে এই বন্ড থেকে। যার পরিমাণ ভারতীয় মুদ্রায় ১,৪৫০ কোটি টাকা। এই সময়

ভারতের স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস এর পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮-১৯ সালে প্রায় ২,৩৫৪ কোটি রুপি আয় হয়েছে বিজেপির। যার মধ্যে প্রায় ১,৪৫০ কোটি রুপি এসেছে নির্বাচনী বন্ড থেকে।

ভারতের ৬ টি জাতীয় রাজনৈতিক দলের মধ্যে শুধুমাত্র বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তাদের ২০১৮-১৯ আর্থিক বছরে নির্বাচনী বন্ডের মাধ্যমে আয়ের হিসাব প্রকাশ করেছে। এডিআর এর বিশ্লেষণ অনুসারে, ওই আর্থিক বছরে বন্ড থেকে এই ৩ দল মোট ১,৯৩১.৪৩ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে বিজেপির আয় সর্বাধিক ১৪৫০.৮৯ কোটি রুপি। দ্বিতীয় স্থানে কংগ্রেস। তাদের আয় ৩৮৩.২৬ কোটি রুপি। আর তৃণমূল কংগ্রেসের আয় ৯৭.২৮ কোটি রুপি। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ