শিরোনাম
◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল ◈ গ্যাস সরবরাহে দৃশ্যমান উন্নতি, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে  ◈ মক্কায় সর্বোচ্চ সতর্কতা জারি, চরম অস্বস্তিতে সৌদি আরব : কী হচ্ছে মুসলিম বিশ্বে? ◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোলেইমানি হত্যার প্রতিবাদে ভারতের ৪৩০টি শহরে বিক্ষোভ হয়েছে, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফের

ইমরুল শাহেদ : আগামী ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকে সামনে রেখেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ ভারত সফর করছেন। তিন দিনের এই সফরে তিনি রাইসিনা সংলাপে ইরানি জেনারেল কাসেম সোলেইমানি হত্যার বিষয়টি আলোচনা করবেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সোলেইমানিকে হত্যা করে ইসলামিক স্টেট বা আইএসকে সমর্থন দিয়েছে। ইন্ডিয়া টুডে

বুধবার দিল্লির এক অনুষ্ঠানে জাবেদ জারিফ যুক্তরাষ্ট্রকে খোঁচা মেরে বলেছেন, কাসেম সোলেইমানি হত্যায় দুটি পক্ষ উল্লাস করছে। আর তারা হলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও আইএস/আইএসআইএস।
ইরানের এই জেনারেল ইরাক, সিরিয়া, লেবানন ও আঞ্চলিক উগ্রবাদীদের প্রতি ছিলেন কঠিন মানুষ। যুক্তরাষ্ট্র মনে করেছে, সোলেইমানি উক্ত অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে ছায়াযুদ্ধে বিভিন্ন গ্রুপকে সহায়তা করছে।

তিনি বলেন, ভারতে সোলেইমানির অনেক সমর্থক আছে। কিন্তু হত্যার ঘটনার পর ভারতের ৪৩০টি শহরে স্বপ্রণোদিতভাবে সোলেইমানি হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র জেনারেল সোলেইমানিকে মনে করে একজন সন্ত্রাসী। কিন্তু তিনি নিহত হওয়ার পর ভারতের ৪৩০টি শহরে শোকাবহ পরিস্থিতি বিরাজ করেছে। অথচ যুক্তরাষ্ট্র এই লোকটিকেই বলেছে সন্ত্রাসী। ভারতে কি আমাদের এ ধরনের কোনো প্রতিনিধি আছে?’

  • সর্বশেষ