শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০১:০২ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিন্স হ্যারিকে পার্টটাইম চাকরির প্রস্তাব দিলো বার্গার কিং

আসিফুজ্জামান পৃথিল : ব্রিটিশ রাজকীয় দম্পতি হ্যারি ও মেগান স্বাধীনতার জন্য কাজ করবেন ঘোষণা দিয়ে পরিবার থেকে আংশিক সরে যাবার বিবৃতির প্রেক্ষিতে এই প্রস্তাব দিলো আমেরিকান বার্গার চেইনটি। এনডিটিভি

একটি টুইট বার্তায় বার্গার কিং এই প্রস্তাব দেয়ার পর এটি রীতিমত ভাইরাল হয়ে গেছে। কেউ কেউ এই প্রস্তাবের জন্য বার্গার কিংকে গালাগালি করলেও অনেকে সাধুবাদ জানাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করছেন ব্রিটিশরা।

এই প্রস্তাবটি এসেছে বার্গার কিং এর আর্জেন্টিনা শাখার তরফ থেকে। টুইটে বলা হয়েছে, ‘প্রিয় ডিউকেরা, আপনারা চাইলেই মুকুট ত্যাগ না করেই চাকরি পেতে পারেন। আপনারা চাকরি করতে চাইলে আপনাদের জন্য আমাদের কাছে আলাদা একটি মুকুট আছে।’ উল্লেখ্য আর্জেন্টার বার্গার কিং এর ওয়েটারদের মাথায় একটি বিশেষ মুকুট থাকে।

প্রিন্স হ্যারি ও মেগানের এই সিদ্ধান্ত ব্রিটিশ রাজপরিবারকে রীতিমত নাড়িয়ে দিয়েছে। অবশ্য বৈঠকের পর তাদের এই সিদ্ধান্ত নিতে অনুমতি দিয়েছেন রানী এলিজাবেথ।

ইতোমধ্যেই যুক্তরাজ্য ছেড়ে কানাডা চলে গেছেন মেগান। চলতি সপ্তাহ শেষে হ্যারিও তার সঙ্গে যোগ দিতে পারেন।

  • সর্বশেষ