শিরোনাম
◈ বাংলাদেশে এল নিনোর প্রভাব: শীতেও বাড়তে পারে গরম, ৬ শতাধিক অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা ◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ১০:২৮ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকাকে যানজটমুক্ত ও জলাবদ্ধতা আমার প্রথম চ্যালেঞ্জ, বললেন আতিকুল

সমীরণ রায়: বুধবার রাজধানীর ফার্মগেটের আল-রাজী হাসপাতালের সামনের এক সমাবেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আমরা একটি পরিকল্পিত শহর গড়ে তুলতে চাই। এ জন্য ঘরে ঘরে উন্নয়নের মার্কা নৌকা পৌঁছে দিতে হবে। বাসমালিকদের সঙ্গে বসে বাসের রুট ঠিক করার কাজ করব। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আপনাদের নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দর ঢাকা শহর গড়ে তুলব। জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি। গত নয় মাসে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা কঠোর অনুশীলনের মাধ্যমে ভবিষ্যতে ভালোভাবে প্রয়োগ করবো।

মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম ও দলীয় নেতা-কর্মীরা এখান থেকেই প্রচারণা শুরু করেন। এরপর ঢাকা ১২ আসনের অন্তর্ভুক্ত ২৩, ২৪, ২৫ নম্বর ওয়ার্ডের হলিক্রস স্কুল গলি, ছাপড়া মসজিদ, তেজকুনিপাড়া, লুকাসের মোড়, রেলগেট, নাবিস্কো, বেগুণবাড়ি ও তেজগাঁও এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন আতিকুল।

সকাল থেকে আল-রাজী হাসপাতালের সামনে পিকআপ ভ্যানে সাউন্ডবক্সে আওয়ামী লীগের নির্বাচনী ‘থিম সং’ বাজতে থাকে। দলীয় নেতা-কর্মীরা ¯েøাগান দিতে থাকেন। নির্বাচনী প্রচারণার কারণে ফার্মগেট ও তেজগাঁও এলাকা আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মী, অভিনেতা-অভিনেত্রী, খেলোয়াড়দের গাড়িতে বন্ধ হয়ে যায়। এতে আল রাজি হাসপাতালের সামনে প্রবেশ পথ বন্ধ হয়ে যায়।

ফার্মগেট-কুনিপাড়া এলাকার এই প্রচার সমাবেশে অংশ নেন অভিনেতা রিয়াজ, অভিনেত্রী বাঁধন, টেনিস তারকা জোবেরা রহমান নিলু, সাবেক মন্ত্রী তারানা হালিম, ফুটবলার কায়সার হামিদ প্রমুখ।

  • সর্বশেষ