শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের প্রথম মহিলা ট্রাক্টর চালকের মৃত্যু

আপেল মাহমুদ: চীনের প্রথম নারী ট্রাক্টর চালক লিয়াং জুন। অনেককে অনুপ্ররণা জুগিয়ে পরিণত হয়েছিল জাতীয় আইকনে। অনেকের মাঝে অনুপ্রেরণা যোগানো এই নারী আজ (১৫জানুয়ারি) মারা গেছেণ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বিবিসি

বিবিসি জানায়, ১৯৪৮ সালে লিয়াং জুন একমাত্র নারী হিসেবে ট্রাক্টর চালকদের প্রশিক্ষণ ক্লাসে ভর্তি হন। ট্রাক্টর চালকদের প্রশিক্ষণ ক্লাসে সর্বমোট ৭১ জন প্রশিক্ষনার্থীর মধ্যে একজনই মহিলা ছিলেন লীয়াং। সেখান থেকেই তিনি ট্রাক্টর চালানো শেখেন। সেখান থেকে প্রশিক্ষণ শেষ করে দেশের প্রথম মহিলা ট্রাক্টর চালক হন।

ট্রাক্টর চালানো নারী না থাকায় অনেকের মধ্যে অনুপ্রেরণা যোগায় লিয়াং। এর প্রেক্ষিতেই প্রায় এক দশকেরও বেশি সময় পর তার গর্বের সাথে ট্রাক চালানোর একটি ছবি চীনের মুদ্রা ইউয়ানে ছাপা হয়।

মৃত্যুও আগে এক সাক্ষাৎকারে লিয়াং জানিয়েছিলেন, ’আমার এই জীবনে কোন প্রকার আপসোস নেই এবং সারাজীবন আমি গর্বের সাথে ট্রাক্টর চালিয়ে গেছি। আমার মতো আর কেউ ট্রাক্টর চালাতে পারেনি এবং এটিই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।’

লিয়াং জুন ১৯৩০ সালে দেশটির হিলংজিয়াং প্রদেশের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। লিয়াং তাঁর জীবনের বেশির ভাগ সময় একটি খামারের কাজে সাহায্য করে কাটিয়ে দেয়। খামারে উপার্জিত অর্থ তিনি একটি গ্রামীণ স্কুলে পড়াশোনার জন্য ব্যয় করেছেন। সম্পাদনা: রাশিদুল

  • সর্বশেষ