শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে প্রেমিকা ও বান্ধবীকে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ আটক ৪

সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে প্রেমিকা ও তার বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের স্বীকার এক মেয়ে বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় প্রেমিক যুবকসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন,উওর জগন্নাথপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে মুন্না,সুরুক মিয়ার ছেলে হুমায়ুন আহম্মদ,আদরিছ মিয়ার ছেলে আকাশ মিয়া তাদের বাড়ি এইক গ্রামে।

অভিযোগকারী জানায়, মঙ্গলবার শহরের এম সাইফুর রহমান ষ্টেডিয়ামের পাশে বাগান এলাকায় মোস্তফাপুর ইউনিয়নের উওর জগন্নাথপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে মুন্নার সাথে বেড়াতে যায় তারা। নির্জন বাগানে মুন্না ও তার সহযোগীরা মিলে দুই বান্ধবীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

এরপর তারা সেখান থেকে ষ্টেডিয়ামের সামনে এসে এলাকাবাসীকে বিষয়টি অবগত করে। পরে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মৌলভীবাজার মডেল থানার(ওসি তদন্ত)পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান,ধর্ষিতাদের বাড়ি সদর উপজেলার বাউরভাগ গ্রামে। এ ব্যাপারে থানায় চার জনকে আসামি করে মামলা হয়েছে। এখন পর্যন্ত তিন জন আসামি করে আটক করা হয়েছে। অপর আসামিকে আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে । সম্পাদনা :জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়