শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০২:৫২ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপেক্ষা করেও নিজ কক্ষের চাবি পাননি ভিপি নূর

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে হামলার ২২ দিন পর মঙ্গলবার নিজ কক্ষের চাবি বুঝে পাওয়ার কথা ছিল ডাকসু ভিপি নুরুল হক নুরের। কিন্তু প্রায় সোয়া এক ঘণ্টা অপেক্ষা করেও নিজ কক্ষের চাবি পায়নি নূর।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল চারটায় তাকে চাবি নেয়ার জন্য ডাকা হয়েছিল বলে জানা গেছে । ডাকসু ভবনে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন তাকে চাবি নেয়ার জন্য ডেকেছেন বলে জানান নূর।

বিষয়টি নিশ্চিত করে ডাকসু ভিপি নুরুল হক নূর বলেন, বিকেল ৪টায় স্যার আমাকে তার সাথে দেখা করে চাবি নিতে যেতে বলেছিলেন। আমি যথা সময়ে তার সাথে দেখা করতে যাই। তিনি ফোনে আমাকে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তারপর প্রায় সোয়া এক ঘণ্টা অপেক্ষা করার পরে তিনি ফোনে বলেন আসতে পারবেন না, চাবি নিতে আমাকে আবার আগামীকাল আসতে বলেন।

এ বিষয়ে জানতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীদের হামলার পরেরদিনই ঘটনা তদন্তে কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তদন্তের জন্য ডাকসু ভিপির কক্ষটি সিলগালা করে রাখা হয়। হামলার পর নিজ কার্যালয়ে প্রবেশ করতে চেয়েও তা সম্ভব হয়নি বলে এর আগে জানান ডাকসু ভিপি নুরুল হক।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে নুরুলের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কয়েকজন ছাত্রসহ অন্তত ৩০ জন আহত হন।

ওই দিনের ওপর হামলার ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির আহবায়ক ছাড়া অন্য সদস্যরা হলেন শামসুন নাহার হলের প্রভোস্ট সুপ্রিয়া সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অসীম সরকার, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট মো. মহিউদ্দিন, সিন্ডিকেট সদস্য মিজানুর রহমান ও সহকারী প্রক্টর মুহাম্মদ মাঈনুল করিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়