শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ জানুয়ারি ভোট না করার দাবিতে শাহবাগ অবরোধ সাধারণ শিক্ষার্থীর, যান চলাচল বন্ধ(দেখুন ছবিতে)

সাজিয়া আক্তার : সরস্বতী পূজার দিনে অবিলম্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটের তারিখ পরিবর্তন করার প্রতিবাদ জানিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক শ সাধারণ শিক্ষার্থী।এতে বিকেল ৫টায় গুরুত্বপূর্ণ ওই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, সরস্বতী পূজা ও সিটি নির্বাচনের তারিখ একই দিন হওয়ায় তারা শাহবাগ মোড় অবরোধ করেছে। আন্দোলনকারীরা দাবি করেন, ভোটের তারিখ পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।

জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস সাংবাদিকদের বলেন, শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করা আমরা চাই না। কিন্তু আজকে যখন হাইকোর্টও ৩০ তারিখ নির্বাচনের রায় দিল, তখন আমরা এখানে না এসে পারলাম না। কারণ পূজা ও নির্বাচন একই দিনে হতে পারে না।

জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস কাজল দাস বলেন, আমরা মনে করি পূজার দিনে নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের একটি অসাংবিধানিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে আমরা ধিক্কার জানাই।

আন্দোলনকারীদের দাবি, নির্বাচনের তারিখ এবং পূজা সম্পূর্ণ সাংঘর্ষিক। তাই দ্রুত এটি পরিবর্তন করতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সূত্রে জানা যায়, শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তারা আন্দোলনকারীদের আহ্বান জানিয়েছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান পুলিশ সদস্যরা।

প্রসঙ্গত, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের আবেদন জানিয়ে করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ৩০ জানুয়ারিই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর জন্য গত ৫ জানুয়ারি রিট করেন আইনজীবী অশোক কুমার ঘোষ। আইনজীবী বলেন, ‘২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করা হবে। কিন্তু ঢাকায় সিটি নির্বাচন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এ জন্য সিটি নির্বাচনের পেছানোর জন্য রিটটি করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়