শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের পর রাজনৈতিক বিভাজন ঘনীভূত হচ্ছে বাংলাদেশে ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায় ◈ নতুন সরকার মব ভায়োলেন্স বন্ধ করতে পারবে? ◈ ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ব্রিটেনের ঘাঁটি ব্যবহারে বাধা স্টার্মারের ◈ ভার‌তের দাপটে পাকিস্তান ক্রিকেটে গৃহযুদ্ধ! সা‌বেক‌দের তুলোধোনা পাক তারকার ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত? ◈ এরশাদ আমলের পর প্রথম: পরিচালন ব্যয় মেটাতে ঋণ করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে ◈ বকেয়া ফি না পাওয়ায় ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ ◈ গ্রেপ্তারের পর প্রাক্তন প্রিন্স অ্যান্ড্রুকে মুক্তি  ◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেখানেই চাপ দেন নৌকা মার্কায় সিলটা যাবে, ইভিএম প্রসঙ্গে মান্না

শিমুল মাহমুদ : মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন।

তিনি বলেন, কোনো কারণে যদি কারো আঙ্গুলের ছাপ না মিলে তাহলে প্রিজাইডিং অফিসার সেখানে ২৫ শতাংশ ভোট নিজে দিতে পারবেন। এর চাইতে ফরটুয়েন্টি আর কি হতে পারে? একটা মেশিন আমরা যেভাবেই কাজে লাগাতে চাই, সেভাবে কাজে লাগানো যায়। আমরা যদি মনে করি, ইভিএমের মধ্যে আমরা সেইরকম কমান্ড দেব, আপনি যেখানেই চাপ দেন নৌকা মার্কায় সিলটা যাবে। ভেতরের ঘটনা তো দেখতে পাচ্ছেন না। সুতরাং, এটা বাতিল করতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার এক অদ্ভুত জীব! তাকে আপনি যাই বলেন, উনি শুনবেন, শোনার পর তার নিজের কথাই বলবেন। উনি যে কিছু শুনেছেন এটা মনে হবে না। যেখানে নির্বাচন কমিশনার নিজেই চোর, নিজেই ডাকাত। তার আবার ইভিএম নিয়ে এত কথাবার্তা শুনে আমাদের লাভ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়