শিরোনাম
◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনার সাবেক সংসদ সদস্য ডালিম আর নেই

শরীফা খাতুন , খুলনা প্রতিনিধি: বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা-৩ আসনে সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম (৭৫) আর নেই।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।

মহানগর বিএনপির সহদফতর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল বলেন, বিএনপি নেতা ডালিম বেশ কিছুদিন ধরে কিডনি, ডায়বেটিকসসহ নানা রোগে ভুগছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে এক ছেলেসহ অসংখ গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা থেকে মরদেহ আনার পর জানাজার সময় ও দাফনের স্থান বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা জেলা ও মহানগর বিএনপির নেতারা।সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ