শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের পরেই বললেন, আমিও ভার্জিন ছিলাম না!

বিনোদন ডেস্ক : মারাঠি তারকা নেহা পেন্ডসে। ক্যারিয়ারে ‘মে আই কাম ইন ম্যাডাম’সিনেমা করে দারুণ আলোচনায় এসেছিলেন তিনি। সম্প্রতি এ নায়িকা গাঁটছড়া বেঁধেছেন রাজস্থানের রাজপুত পরিবারের ছেলের সঙ্গে। ঐতিহ্যবাহী মারাঠি রীতিতে ৫ জানুয়ারি তাদের বিয়ে হয়।

এরপরই সমালোচনার মুখে পড়েছেন নায়িকা নেহা পেন্ডসে। অবশ্য তার একটি কারণও রয়েছে। তার স্বামী আগেও বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাও একবার নয়, একে একে দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। পরে প্রথম এবং দ্বিতীয় পক্ষের স্ত্রীদের সঙ্গে বিচ্ছেদের পর নেহার সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন স্বামী শার্দুল।

এনিয়ে ট্রোলের মুখে পড়েছেন নায়িকা। অনেকেই বলছেন, দুই নারীর সংসার করা স্বামীকে বিয়ে করেছেন নেহা। আবার অনেকেই বলছেন, নায়িকার জীবনে এমন স্বামীই জোটে।

তবে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন নেহা পেন্ডসে। বলেছেন, দুই নারীর স্বামীর সঙ্গে আমার স্বামী সংসার করেছেন তো কী হয়েছে? আমিওতো ভার্জিন না! এতে সমস্যা কোথায়? সে বিবাহিত ছিল আর আমিও ভার্জিন ছিলাম না! আমি আগেই শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলাম। এতে আমাদের সমস্যা না থাকলে আপনাদের সমস্যা কোথায়?

ব্যাস, নেহার এমন মন্তব্যে মুখ বন্ধ হলো সমালোচকদের। নেহা আরও বলেন, আমরা একে অপরের অতীতটা জেনে সেটিকে সম্মান করি। এ নিয়ে কথা বলতে আমাদের কোনও লজ্জা-ভয় নেই। শুরুতে এই সব কথাই তো আমাদের সম্পর্কের ভিত তৈরি করেছে।

নেহার বিয়েতে উপস্থিত ছিল শার্দুলের আগের পক্ষের দুই মেয়েও। তিনি নিজের বিয়েতে সন্তানদের সঙ্গেও বেশ আনন্দ উপভোগ করেছেন।

এর আগে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন নেহা ও শার্দুল। পরে তারা গাঁটছড়া বাঁধেন। প্রসঙ্গত, প্রায় দশ বছর আগে শার্দুল বিয়ে করেছিলেন দ্বিতীয় স্ত্রীকে। তার দুই মেয়ে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়