শিরোনাম
◈ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ◈ দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক গ্রেফতার ◈ চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী? ◈ ‘চিকেনস নেক’ ঘিরে ২ হাজার কোটি রুপির মহাসড়ক বানাচ্ছে ভারত ◈ বাংলা‌দেশ দল আ‌সিয়ান কাপ খেলতে ১৯ সে‌প্টেম্বর ইন্দো‌নে‌শিয়ায় রওনা হ‌বে ◈ ‘এমন উদ্ধার অভিযান বিশ্বে আগে ঘটেনি’ : বিশেষজ্ঞ ◈ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‌বি‌শেষ বিদায়ী প্রী‌তি ম‌্যা‌চে মেসি আর্জেন্টিনার জার্সিতে ফির‌ছেন!  ◈ পে-স্কেল বাস্তবায়নে বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে? ◈ পরমাণু যুদ্ধের ভয় কি হারিয়ে ফেলছে বিশ্ব?

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:৩৬ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুড়িগঙ্গার পাড় দিয়ে ঘোড়ার গাড়ি চলার ব্যবস্থা করা হবে, বললেন তাপস

সমীরণ রায়: মঙ্গলবার বুড়িগঙ্গার পাশেই ঝাউলাহাটি সড়কে গণসংযোগের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, উন্নত ঢাকা গড়তে ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনার আওতায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং বুড়িগঙ্গা নদীর সংরক্ষণের ব্যবস্থা করা হবে। দুটি নদীর অববাহিকায় ঢাকার অবস্থান। এই নদীগুলো সংরক্ষণের মাধ্যমে ঢাকার ঐতিহ্যবাহী সৌন্দর্য বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে।

তিনি বলেন, বুড়িগঙ্গা নদী এবং নদীর পাড়কে সংরক্ষণের মহাপরিকল্পনা আমরা গ্রহণ করবো। আমরা চাই বুড়িগঙ্গার পাড় দিয়ে যাতায়াত ব্যবস্থা, বিনোদনমূলক নান্দনিক পার্ক, হাঁটার ব্যবস্থা, খেলার মাঠ, সাইকেল চালানো এবং ঘোড়ার গাড়ি চলার ব্যবস্থা করবো।

তাপস বলেন, বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলার প্রশ্নই ওঠে না। পুরো বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়াকেই আধুনিক করা হবে। খুবই ব্যথিত করে, বাংলাদেশের চেয়ে অনেক গরিব দেশ তারাও বর্জ্য নদীতে বা মুক্ত সড়কের উপর ফেলে না। নাগরিক সেবা থেকে ঢাকাবাসী বঞ্চিত। আমি নির্বাচিত হলে প্রথম ৯০ দিনের মধ্যে মৌলিক নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করবো। এরপর ২০৪১ সালকে লক্ষ্য রেখে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

  • সর্বশেষ