শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় মাঠ থেকে এক নবজাতক উদ্ধার

ব্রাক্ষ্মণবাড়িয়া প্রতিনিধি: মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট আনসার ক্যাম্পের পাশে একটি বালুর মাঠ থেকে এক নবজাতককে (মেয়ে) উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, স্থানীয় লোকজন বালুর মাঠে এক নবজাতককে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

ধারণা করা হচ্ছে গত সোমবার জন্ম হওয়ার পর রাতে তাকে কেউ ফেলে দিয়ে গেছে। কনকনে শীতের সকালে নবজাতকটির শরীর কুয়াশায় ভেজা ছিলো।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন জানান, নবজাতকটি হাসপাতালের শিশু বিভাগে রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন।সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়