শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশকে অন্ধকারের দিকে টেনে নেবেন না, বয়াতি শরীয়ত সরকারের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করুন

ইমতিয়াজ মাহমুদ : যে দেশে একজন শিল্পী মুক্তকণ্ঠে গান গাইতে পারেন না, সেটি কোনো সভ্য দেশ নয়। যে দেশে একজন শিল্পীকে গান গাওয়ার জন্যে কণ্ঠ রুদ্ধ করা হয় সেটি একটি গণতান্ত্রিক দেশ নয়। সে দেশে একজন শিল্পীকে গানের জন্যে পুলিশ ধরে নিয়ে যায়, সেই দেশ একটি বর্বর দেশ। যে দেশের আইন শিল্পীর স্বাধীনতা নিশ্চিত করার পরিবর্তে তার কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করে সেই দেশের আইন কোনো বৈধ আইন নয়। এইরকম দেশের এইসব বন্য অসভ্য বর্বর আইন মান্য করার জন্য নাগরিকদের কোনো নৈতিক বাধ্যবাধকতা নাই। আইন যদি মানুষের কণ্ঠ রুদ্ধ করে, সেই আইন অমান্য করা জায়েজ।

মানুষের লিবার্টি নিশ্চিত করার জন্য সিভিল ডিসঅবেডিয়েন্স কখনো কখনো আপনার নৈতিক দায়িত্বও হয়ে যায়। দেশকে অন্ধকারের দিকে টেনে নেবেন না। বয়াতি শরীয়ত সরকারের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করেন, ওই কালা কানুন বাতিল করেন, শিল্পীকে এক্ষুনি মুক্ত করেন। কী বলেছেন শরীয়ত সরকার? সেটা প্রাসঙ্গিক নয়। তিনি তার যা ইচ্ছা তাই বলবেন। শিল্পীর স্বাধীনতা হচ্ছে একটি কন্টেন্ট নিউট্রাল বা বিষয় নিরপেক্ষ অধিকার। নিরঙ্কুশ। সুতরাং তিনি কী বলেছেন, সেটা সংখ্যাগরিষ্ঠের মাপে ঠিক কি বেঠিক এইসব কথা বিবেচনার কোনো সুযোগ নাই। শিল্পী যা ইচ্ছা তাই বলবেন, যা ইচ্ছা তাই গাইবেন। শিল্পীর কণ্ঠ রুদ্ধ করা যায় না। এটা অসভ্য আচরণ- বর্বরতা। বেআইনি আচরণ। শিল্পী শরিয়ত সরকারের মুক্তি চাই। এক্ষুনি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়