শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা গভীরে যেতে শিখিনি নাকি আসল প্রসঙ্গ এড়িয়ে চলি?

 

জাকির তালুকদার : বয়াতি শরীয়ত সরকারকে বন্দি করা হয়েছে ৫৭(৩২) ধারায়। এই ধারাতেই বন্দি হয়েছিলেন কবি হেনরী স্বপন এবং আরও অনেক লেখক-সাংবাদিক। কেউ বন্দি হলে আমরা তার মুক্তির দাবিতে ফেসবুকে ঝড় তুলি, হয়তো পথেও নামি। কিন্তু আসল যে কালো আইনটি এই সরকার তৈরি করেছে সেই কালো আইনের বিরুদ্ধে কিছু বলি না। আইন চালু করার সময় মিডিয়ার মালিকরা হুংকার ছাড়লো- এই আইনের বিরুদ্ধে তারা আন্দোলন করবে।

সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে বসার পরে তারা কী যে মন্তর দিলো। সব চুপ। কবি-সাহিত্যিক-সংস্কৃতিকর্মীরা নিজেদের সচেতন বলে দাবি করেন। সচেতনতার নমুনা তো দেখতে পাচ্ছি। তাদের কাজই হয়ে দাঁড়িয়েছে সরকারের হয়ে ডুগডুগি বাজানো। সরকারের নামগান করতে কেউ বাধা দিচ্ছে না। কিন্তু এই রকম ৫৭ ধারার খাঁড়া মাথায় নিয়ে যারা সরকারকে গণতান্ত্রিক এবং প্রগতিশীল বলে দাবি করে, তাদের সম্পর্কে নাটোরের ভাষায় প্রশ্ন ছুঁড়ে দেওয়া যায়- অরা কি মুখ দিয়া কথা কয় নাকি অন্য কুনো দিক দিয়া? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়