শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীকে হত্যার ১৩ বছর পর স্বামৗ গ্রেপ্তার পাথরঘাটায়

ডেস্ক নিউজ : রোবাবার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলায় স্ত্রীকে হত্যা মামলার অন্যতম আসামি পলাতক স্বামী খলিলুর রহমানকে (৫৫) ১৩ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খলিল ওই উপজলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে ও নিহত তাজেনুরের স্বামী।

এক সূত্রে জানা যায় , ২০০৬ সালে পাথরঘাটায় তাজেনুর বেগমকে তার সৎ ছেলে ইসমাইল হোসেন রাতের আঁধারে তার বাবার কথা বলে ডেকে নিয়ে ধানক্ষেতে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা মরদেহ দেখে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে তাজেনুরের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার মরদেহে ২২টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে তাজেনুরের সৎ ছেলে ইসমাইলকে হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করে পুলিশ। ওই হত্যা মামলার অন্যতম আসামি সতিনের ছেলে ইসমাইল কারাগারে রয়েছেন। দীর্ঘ ১৩ বছর পলাতক থাকার পরে তাজেনুর হত্যার অন্যতম আসামি স্বামী খলিলুরকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়।

পাথরঘাটা থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, তাজেনুর হত্যা মামলার আসামি খলিলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়