শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামী নিয়মিত গোসল-ব্রাশ করেন না, ডিভোর্স চাইলেন স্ত্রী

অনলাইন ডেস্ক : নিয়মিত গোসল, ব্রাশ ও পরিষ্কার-পরিছন্ন থাকেন না স্বামী। তাই বাধ্য হয়ে ডিভোর্স চাইলেন স্ত্রী। অবাক করার মতো ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ২০ বছর বয়সী ওই নারীর নাম সোনি দেবী। তার স্বামীর নাম মণীশ রাম। নোংরা স্বভাবের জন্য বিয়ে বিচ্ছেদের মামলা করেছেন তিনি। ওই নারীর ভাষ্য, বারবার বলা সত্ত্বেও তার স্বামীর স্বভাব পরিবর্তন হয়নি। তাই তার পক্ষে স্বামীর সঙ্গে থাকা সম্ভব নয়। এই ঘটনায় রীতিমতো অবাক নেটিজেনরাও।

প্রতিবেদনে বলা হয়েছে, সোনি ও তার স্বামী মণীশ রামের সম্পর্কের অবনতি হওয়ার একটাই কারণ, সেটা অপরিষ্কার-অপরিচ্ছন্নতা। মণীশ স্বভাবসিদ্ধ নোংরা। শীত-গ্রীষ্ম-বর্ষা কোনোকালেই স্নান করতে পছন্দ করে না। সকালে উঠে দাঁত মাজতেও বিরক্তি তার। দীর্ঘদিন এটা চলতে থাকায় সোনির পক্ষে আর তার সঙ্গে থাকা সম্ভব হচ্ছিল না।

২০১৭ সালে মণীশ রামের সঙ্গে বিয়ে হয় তার। শুরু থেকেই বুঝতে পেরেছিলেন, স্বামী খুব অপরিষ্কার- নোংরা। তবে তখন শাশুড়ির ভয়ে মাঝে মাঝে গোসল করতেন মণীশ। দাঁতও মাজতেন। কিন্তু শাশুড়ি মারা যাওয়ার পর পরিস্থিতি সোনির সহ্যের সীমা অতিক্রম করে। টানা ৮-১০ দিন গোসল করেন না মণীশ। দাঁত মাজা তো দূরের কথা। অবশেষে বাধ্য হয়ে, বিয়ে বিচ্ছেদের মামলা করেন সোনি দেবী।

সোনি বলেন, ‘ও আমার জীবন দুর্বিষহ করে দিয়েছে।’ মামলাটি হয়েছে মহিলা কমিশনে। কমিশন অবশ্য এখনই বিয়ে বিচ্ছেদ না করার পরামর্শ দিয়েছে সোনিকে। আরও দু’মাস দুজনকে একসঙ্গে থাকতে বলেছে কমিশন। পাশাপাশি মণীশকেও নিয়মিত গোসল ও ব্রাশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ