শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ নিয়ে অচলাবস্থা, আলোচনার জন্য পাকিস্তানের চাপ ◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ 

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০৬:৪১ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসছে ‘ক্লাসিক ব্লুটুথ’

নিউজ ডেস্ক: পরিবর্তন আসছে ব্লুটুথ প্রযুক্তিতে। উচ্চমানের অডিও, বিভিন্ন প্রযুক্তির ডিভাইস একীভূত করণসহ ব্যাটারির স্থায়ীত্বে বড় পরিবর্তন। সময় টিভি

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেক্ট্রনিকস শোতে (সিইএস) এমন কিছু প্রযুক্তি দেখিয়েছে বড় বড় প্রতিষ্ঠানগুলো। ব্লুটুথে যে ধরনের পরিবর্তন আসবে তা গত ২০ বছরের ইতিহাসে হয়নি। এর নাম দিয়েছে ‘ক্লাসিক ব্লুটুথ’।

নতুন এই প্রযুক্তিতে ব্লুটুথের অডিওতে এখন থেকে ব্যবহার করা হবে নতুন সিগন্যাল। যেমন, এক ডিভাইস থেকে চলতে থাকা গান একাধিক ব্যক্তি শুনতে পারবেন। এছাড়া শপিং মল বা কনসার্টের মতো জায়গায় ‘ক্লাসিক’ ব্লুটুথের মাধ্যমে অডিও সম্প্রচারও করা যাবে।

ওয়্যারলেস প্রযুক্তিতে ব্লু-টুথ একটি বিপ্লব। মোবাইল থেকে ফাইল আদান প্রদানের জন্য জনপ্রিয় টুল। বর্তমানে বেশিরভাগে বেসিক ফোনে এ সংযোগ সুবিধা রয়েছে। এ প্রযুক্তিতে কম ক্ষমতার বেতার তরঙ্গের মাধ্যমে তথ্য পাঠানো হয়। অনুলিখন: জেবা আফরোজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়