শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর ও সাভারে গণপিটুনিতে চার জন নিহত

মহসীন কবির : যশোরের অভয়নগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় ৩ জন নিহত হয়েছেন। অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আরটিভি ও সময় টিভি

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ভোরে একদল সংঘবদ্ধ চোর গরু চুরি করতে গেলে এলাকাবাসী টের পেয়ে মসজিদে মাইকিং করেন। এ সময় সবাই মিলে তাদের ধাওয়া করে তিনজনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে দু’জন এবং আহতাবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।

এদিকে সাভারে গণপিটুনিতে মাহফুজুর রহমান মাফু (৪০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত মাফুর বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক মামলা রয়েছে এবং সে তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ। রোববার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের অন্ধ মার্কেটের নিচে এ ঘটনা ঘটে।  পুলিশ মরদেহ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ প্রাথমিকভাবে সাভারের রাজাসন এলাকার আমির হোসেন টিপুসহ ৪ জনকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়